‘ওকে লড়তে দিন, ভোট শান্তিপূর্ণ হতে দিন’, মিলন প্রধানের মামলায় বলল সুপ্রিম কোর্ট
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তবর্তী জামিনের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদনের সুপ্রিম শুনানি। সোমবারই কোনও পদক্ষেপ নয়, আগে ভোট শান্তিপূর্ণ ভাবে হয়ে যাক, জানালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘ওকে লড়তে দিন, ভোট শান্তিপূর্ণ হতে দিন’। আগামিকাল অর্থাৎ ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার পরের দিন হতে পারে এই মামলার শুনানি। রাজ্য সরকারের তরফে যদিও এ দিনই শুনানি এবং কোনও নির্দেশ দেওয়ার অনুরোধ করা হয়েছিল। আদালত তা খারিজ করেছে। অন্যদিকে এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি আদালতেই জানান, ২০০৭ সালের ঘটনা এটি। এখানে তাঁর সমস্যা রয়েছে। তিনি এই মামলায় আইনজীবী হিসেবে ছিলেন।