New Town: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি প্রাক্তন বয়ফ্রেন্ডের, ঘরে যুবতীকে দেখে থ সবাই - 24 Ghanta Bangla News
Home

New Town: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি প্রাক্তন বয়ফ্রেন্ডের, ঘরে যুবতীকে দেখে থ সবাই

Spread the love

New Town: ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি প্রাক্তন বয়ফ্রেন্ডের, ঘরে যুবতীকে দেখে থ সবাই

নিউটাউন: কোথা থেকে আসছে দুর্গন্ধ? খোঁজ করতে গিয়েই ভাড়াটের দরজার সামনে এসেছিলেন। অনেক ডেকেও ভাড়াটের সাড়া পাননি। শেষে দরজা ঢেলেই চমকে উঠলেন বাড়িমালিক। ঘরের মধ্যে ঝুলছেন ভাড়াটে যুবতী। ঘটনাটি নিউটাউনের গৌরাঙ্গনগরের। খবর পেয়ে মৃত যুবতীর দেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ।

জানা গিয়েছে, গৌরাঙ্গনগরে একটি বাড়ির তিনতলায় ভাড়া থাকতেন বছর ছাব্বিশের ওই যুবতী। পেশায় হোটেল কর্মী ছিলেন। বাড়ি উত্তর ২৪ পরগনার বরাহনগরে। কাজের সুবিধার জন্য এখানে থাকতেন। যুবতীর বয়ফ্রেন্ডও ওই রুমে থাকতেন বলে জানা গিয়েছে।

ওই বাড়ির মালিক সমীর ঘরামি জানান, দিন দুয়েক আগে যুবতীর সঙ্গে শেষবার তিনি ফোনে কথা বলেছিলেন। তারপর আর যুবতীকে দেখেননি। শনিবার সকাল থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান প্রতিবেশীরা। তখন বাড়িমালিক তিনতলায় উঠে দেখেন, যুবতীর রুমের বাইরে মাছি ভনভন করছে। তিনি যুবতীকে ডাকাডাকি করেন। কোনও সাড়া পাননি। তখন দরজা ঢেলতেই তা খুলে যায়। দেখেন, যুবতী গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলছেন। বাড়িমালিক সঙ্গে সঙ্গে খবর দেন নিউটাউন থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বিধাননগর হাসপাতালে পাঠায়। আগামিকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে যুবতীর বয়ফ্রেন্ড রুম থেকে চলে যান। তার আগে বয়ফ্রেন্ডের কাছে খুব কান্নাকাটি করেছিলেন যুবতী। কারণ, যুবতীর আগের বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা বেধেছিল। কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়া ভয় দেখাচ্ছিল আগের বয়ফ্রেন্ড। সেই কারণেই কি আত্মঘাতী হলেন যুবতী? প্রশ্ন উঠছে। সব দিক খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। কীভাবে যুবতীর মৃত্যু হল, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *