মূল্যবৃদ্ধির ‘ফাঁসে’ থমকে গ্রামীণ আয়, নাবার্ড রিপোর্টে উদ্বেগ সঞ্চয়েও - 24 Ghanta Bangla News
Home

মূল্যবৃদ্ধির ‘ফাঁসে’ থমকে গ্রামীণ আয়, নাবার্ড রিপোর্টে উদ্বেগ সঞ্চয়েও

Spread the love

এই সময়: মূল্যবৃদ্ধির শিরদাঁড়া ভাঙা চাপে মধ্য ও নিম্নবিত্ত। আর তার মধ্যেই দেশের গ্রামীণ পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উদ্বেগজনক ছবি তুলে ধরল ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (নাবার্ড)।

সংস্থার ‘রুরাল ইকনমিক কন্ডিশনস অ্যান্ড সেন্টিমেন্টস সার্ভে’-তে দেখা গিয়েছে, গত এক বছরে দেশের ৫৩ শতাংশ গ্রামীণ পরিবারের আয় একটুও বাড়েনি। অন্যদিকে প্রায় ২০ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের আয় কমে গিয়েছে। মাত্র ২৭.৭ শতাংশ পরিবার আয় বৃদ্ধির কথা জানিয়েছে, যা ২০২৪–এর সেপ্টেম্বর থেকে সমীক্ষা শুরু হওয়ার পরে সর্বনিম্ন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *