ইরান-আমেরিকা সংঘাতের আবহে এবার অস্ত্র হাতে মহিলারা! তেহরানে শুরু আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ - 24 Ghanta Bangla News
Home

ইরান-আমেরিকা সংঘাতের আবহে এবার অস্ত্র হাতে মহিলারা! তেহরানে শুরু আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ

Spread the love

অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন ইরানের মহিলারা। তেহরানে ধরা পড়ল এমনই ছবি। আমেরিকা ও ইজরায়েলের আক্রমণের মুখে যাতে তাঁরাও প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই…

iran-us-ground-conflict-southwest-iran-war-escalation-2026

  • অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন ইরানের মহিলারা। তেহরানে ধরা পড়ল এমনই ছবি। আমেরিকা ও ইজরায়েলের আক্রমণের মুখে যাতে তাঁরাও প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই এই অস্ত্র প্রশিক্ষণ চলছে বলে খবর। রিপোর্ট বলছে সম্ভাব্য গ্রাউন্ড অ্যাটাকের জন্য নিজেদের প্রস্তুত করতেই এই প্রশিক্ষণ। উল্লেখ্য, ইজরায়েল, ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। এই আবহে মহিলদের অস্ত্র প্রশিক্ষণের ছবি বেশ নজর কেড়েছে সংবাদমাধ্যমের।  13:39:41

জানা গিয়েছে তেহরানের ইমাম হোসেন স্কোয়ারে এই প্রশিক্ষণ চলছে। আগ্নেয়াস্ত্র কীভাবে ধরতে হয় এবং কীভাবে গুলি চালাতে হয় তা শেখানো হচ্ছে দেশের মহিলাদের। ৮ মাস ধরে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে। এমন পরিস্থিতিতে ইরানের মহিলারাও দেশের হয়ে যুদ্ধের ময়দানে নামতে চাইছেন। সামরিক আধিকারিক ও ট্রেনারদের কাছ থেকে বিভিন্ন নির্দেশ নিয়ে প্রশিক্ষণ শুরু করেন তাঁরা। এই ট্রেনিংয়ে হ্যান্ডগান সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার শেখানো হয়। তবে মহিলাদের মধ্যে কেউ কেউ বলছেন দেশের জন্য নয়, যুদ্ধ পরিস্থিতিতে যাতে নিজের পরিবারকে তারা রক্ষা করতে পারেন, সেজন্য অস্ত্র ব্যবহার শিখছেন তারা।

এদিকে, আরও একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিল ইরান। হাফতে তির স্কোয়ারে সাধারণ নাগরিকদের জন্য এই কেন্দ্র খোলা হয়। তারপরই মহিলাদেরও ট্রেনিং দেওয়া হল। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আমেরিকা ও ইজরায়েল গ্রাউন্ড অ্যাটাক করলে যাতে সাধারণ নাগরিকরা তার মোকাবিলা করতে পারে, সেটা নিশ্চিত করতেই এই প্রশিক্ষণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *