India Vs Uruguay Match Free Tickets: মেসি ম্যাচের ক্ষতিপূরণে উরুগুয়ের ম্যাচ ‘ফ্রি’, আজ কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন? কী কী লাগবে, জেনে নিন… | India Vs Uruguay Match Free Ticket for Messi Event Compensation, From When & Where to Collect Ticket, know Details
যারা মেসি ইভেন্টের টিকিট কেটেছিলেন, তারা উরুগুয়ের খেলা খেলতে পারবেন ফ্রি-তে।Image Credit: TV9 বাংলা
কলকাতা: মেসি কাণ্ডের ক্ষত রয়ে গিয়েছে রাজ্যবাসীর মনে। হাজার হাজার টাকা খরচ করেও পছন্দের বিশ্বসেরা ফুটবল তারকাকে এক ঝলকও দেখতে পাননি বহু মানুষ। রাজ্যের নতুন সরকার সেই ক্ষতিপূরণ দেওয়ারই চেষ্টা করছে। ব্রাজিল বনাম ভারত ম্যাচ শেষেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট ফ্রি-তে দেওয়া হবে। যারা মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন, তারা ৬ অক্টোবরের মেগা ম্যাচ সম্পূর্ণ নিখরচায় দেখার সুযোগ পাবেন।
কবে, কোথা থেকে পাওয়া যাবে টিকিট?
যারা মেসি দর্শনে বঞ্চিত হয়েছিলেন, সেই ২২ হাজার মানুষের জন্য ভারত-উরুগুয়ে ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। জানা গিয়েছে, মেসি ম্যাচের অনলাইন তথ্যের ভিত্তিতেই পাওয়া যাবে উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট।
আজ, ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রি টিকিট বিতরণ করা হবে। এই ফ্রি টিকিট পাওয়ার জন্য সরকারি পরিচয়পত্র ও মেসি ম্যাচের টিকিটের প্রমাণ দেখাতে হবে। অনলাইনে কাটা টিকিটের ডিটেইলস দেখাতে হবে।
কোন কোন জায়গা থেকে টিকিট বিতরণ হবে?
- রাজা মণীন্দ্র রোডের মোহিত মৈত্র মঞ্চ
- আজাদ হিন্দ বাগের মিলন মঞ্জুরি বাগ কমিউনিটি হল
- জেমস লং সরণীর অভয়ান কমিউনিটি হল
- বিবেকানন্দ পার্কের উদযাপন কমিউনিটি হল
- এজেসি বোস রোডের শুভনন্দন কমিউনিটি হল
- যুবভারতী ক্রীড়াঙ্গন
- বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স
- রাজারহাট-গোপালপুর সুইমিং পুল