বন্দর আব্বাস-কেশম দ্বীপের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল আমেরিকা, পাল্টা কুয়েতে ড্রোন হামলা ইরানের
ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ অবশ্য একজনের মৃত্যুর খবর স্বীকার করে নিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, হরমোজগান প্রদেশে হামলায় এক রক্ষণাবেক্ষণ কর্মীর মৃত্যু হয়েছে। আহত আরও দু’জন। আমেরিকার এক শীর্ষ কর্তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে মোতায়েন থাকা ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের রণতরীতে একাধিক হামলা চালিয়েছে আমেরিকান সেনা।