GST ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত! ৭ অক্টোবর গুরুত্বপূর্ণ বৈঠক - 24 Ghanta Bangla News
Home

GST ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত! ৭ অক্টোবর গুরুত্বপূর্ণ বৈঠক

Spread the love

নয়াদিল্লি: জিএসটি ব্যবস্থায় আগামী দিনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।(GST Council) আগামী ৭ অক্টোবর GST Council-এর বৈঠকে করদাতা, ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থাকে স্বস্তি দিতে মোট…

নয়াদিল্লি: জিএসটি ব্যবস্থায় আগামী দিনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।(GST Council) আগামী ৭ অক্টোবর GST Council-এর বৈঠকে করদাতা, ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থাকে স্বস্তি দিতে মোট ১২টি প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। তবে এগুলি এখনও প্রস্তাবিত পরিবর্তন। জিএসটি কাউন্সিলের অনুমোদন এবং পরবর্তী সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত কোনও প্রস্তাবকেই চূড়ান্ত নিয়ম হিসেবে ধরা যাবে না।

দিল্লির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সিদ্ধার্থ কেজরিওয়ালের ব্যাখ্যা অনুযায়ী, প্রস্তাবগুলির মধ্যে যেমন জিএসটি আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা নিয়ে পরিবর্তনের বিষয় রয়েছে, তেমনই ইনপুট ট্যাক্স ক্রেডিট বা ITC-এর পরিধি বাড়ানো এবং ছোট ব্যবসায়ীদের রিটার্ন জমা দেওয়ার নিয়ম সহজ করার কথাও রয়েছে।

আরও দেখুনঃ বাড়ল জেট ফুয়েলের দাম! আগামীকাল থেকে ভাড়া বাড়ছে INDIGO র

প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হতে পারে জিএসটি আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা। কোনও করদাতাকে গ্রেফতারের আগে বিচারবিভাগীয় অনুমতির প্রয়োজন হতে পারে বলে প্রস্তাবে উল্লেখ রয়েছে। (GST Council)একই সঙ্গে কর ফাঁকির ক্ষেত্রে prosecution বা ফৌজদারি মামলার সীমাও বাড়ানোর কথা বলা হচ্ছে।

বর্তমানে যে ক্ষেত্রে ১ কোটি টাকার বেশি কর ফাঁকির অভিযোগে prosecution-এর প্রশ্ন ওঠে, সেই সীমা বাড়িয়ে ৫ কোটি টাকা করার প্রস্তাব রয়েছে। এর ফলে তুলনামূলকভাবে ছোট অঙ্কের কর সংক্রান্ত ঘটনায় ব্যবসায়ীদের বিরুদ্ধে সরাসরি ফৌজদারি পদক্ষেপের চাপ কমতে পারে।

ITC নিয়েও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রয়েছে। প্ল্যান্ট, মেশিনারি এবং ইনপুট সার্ভিসের সঙ্গে যুক্ত ITC refund-এর ক্ষেত্রে নতুন ব্যবস্থা আনার কথা বলা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট পরিস্থিতিতে পাঁচ বছরের মধ্যে মাসিক কিস্তিতে এই রিফান্ড দেওয়ার ব্যবস্থা হতে পারে।(GST Council) কর্মীদের বিমা, যানবাহন, টেলিকম টাওয়ার এবং পাইপলাইনের মতো কিছু খরচের ক্ষেত্রেও ITC পাওয়ার সুযোগ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এমনকি কারখানার বাইরে স্থাপিত টেলিকম টাওয়ার বা পাইপলাইনের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত পূরণ হলে ITC-এর সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে।

FMCG এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির জন্যও প্রস্তাবিত পরিবর্তনটি গুরুত্বপূর্ণ হতে পারে। মেয়াদ শেষ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া পণ্যের উপরও নির্দিষ্ট ক্ষেত্রে ITC-এর সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে।

একই সঙ্গে কোনও ক্রেতা সমস্ত নিয়ম মেনে পণ্য বা পরিষেবা কিনে থাকলে, সরবরাহকারীর কোনও ভুল বা ডিফল্টের দায় সরাসরি সেই প্রকৃত ক্রেতার উপর চাপানো হবে না এমন ব্যবস্থার কথাও আলোচনায় আসতে পারে। সেক্ষেত্রে বকেয়া কর বা সংশ্লিষ্ট অর্থ সরবরাহকারীর কাছ থেকে আদায়ের ব্যবস্থা করা হতে পারে।

ছোট অঙ্কের কর সংক্রান্ত মামলাতেও নিয়ম সহজ করার প্রস্তাব রয়েছে। ১০ হাজার টাকার কম অঙ্কের ক্ষেত্রে শো-কজ নোটিস বা SCN জারি না করার ব্যবস্থা হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে ইতিমধ্যে জমে থাকা মামলাতেও এই নিয়ম প্রযোজ্য করার কথা ভাবা হচ্ছে। ছোট ব্যবসায়ীদের রিটার্ন ব্যবস্থাতেও পরিবর্তন আসতে পারে। শুধুমাত্র চূড়ান্ত ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করেন এমন ছোট ব্যবসায়ীদের জন্য ত্রৈমাসিক কর জমা এবং বার্ষিক রিটার্নের সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে।

আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রেও কয়েকটি পরিবর্তনের প্রস্তাব রয়েছে। ভারতীয় সংস্থার বিদেশি শাখার মাধ্যমে বিক্রি হওয়া পণ্যকে নির্দিষ্ট পরিস্থিতিতে export হিসেবে বিবেচনা করার সুযোগ তৈরি হতে পারে। আবার বিদেশি গ্রাহকের মালিকানাধীন পণ্যের উপর ভারতে করা নির্দিষ্ট ধরনের কাজকেও কিছু শর্ত পূরণ হলে export category-র আওতায় আনার প্রস্তাব রয়েছে। (GST Council)রিফান্ড ব্যবস্থাতেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, কোনও refund claim-এর ৯০ শতাংশ পর্যন্ত অর্থ প্রথমেই দেওয়া যেতে পারে। তবে এই সুবিধার ক্ষেত্রে risk-based scrutiny বা ঝুঁকি নির্ভর যাচাই ব্যবস্থা রাখা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *