Elephant Attacks | টোটোচালকের উপস্থিত বুদ্ধিতে বাঁচল দুই পড়ুয়া, হাতির ধাক্কায় উল্টে গেল টোটো #shorts - 24 Ghanta Bangla News
Home

Elephant Attacks | টোটোচালকের উপস্থিত বুদ্ধিতে বাঁচল দুই পড়ুয়া, হাতির ধাক্কায় উল্টে গেল টোটো #shorts

Spread the love

স্কুলে যাওয়ার পথে হঠাৎ সামনে হাতি! দূর থেকে হাতিকে আসতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা মঙ্গলপাড়া গ্রামের রাস্তায়। টোটোয় থাকা দুই স্কুলপড়ুয়া ভয়ে কাঁদতে শুরু করলে পরিস্থিতি বুঝে তাঁদের কোলে নিয়ে রাস্তার পাশে নিরাপদ দূরত্বে সরে যান টোটোচালক প্রশান্ত হাঁসদা। আর সেই সময়ই হাতিটি এসে শুঁড় ও মাথা দিয়ে ধাক্কা মেরে টোটোটিকে উল্টে দেয়। টোটোটি ক্ষতিগ্রস্ত হলেও প্রশান্তের উপস্থিত বুদ্ধিতে বড় বিপদ থেকে রক্ষা পায় দুই পড়ুয়া। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়ায় ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *