সভা বাতিল হওয়ায় বিজেপিকে নিশানা কল্যাণের
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে দলীয় সভা বাতিল হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় তৃণমূল নেতা মৃণাল সরকারের বাড়িতেই কর্মীদের নিয়ে বৈঠক করলেন মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার এই নিয়ে সরাসরি শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে নিশানা করেন তিনি। কল্যাণ বলেন, ‘শুভেন্দু ও সুকান্ত ভয় পেয়েছে। রেজিনগরে কে কোথায় থাকবে— রেজাল্টের দিনেই বোঝা যাবে।’