শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান
আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে উড়িয়ে ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। ডেভিডের অনবদ্য হ্যাটট্রিকের পাশাপাশি অভিষেকেই গোল পান দুই নতুন বিদেশি একে লোবা ও জ়লিনস্কি। রোহিত ও ইকোনোমিডিসও গোল করেন। নর্থ ইস্টের হয়ে দুটি গোলই আজ়ারির। প্রথম সেমিফাইনালে পাঞ্জাবকে হারিয়েছে মোহনবাগান। ফলে আগামী ৮ অক্টোবর যুবভারতীতে শিল্ড ফাইনালে মেগা ডার্বি।