মহিলা সাংবাদিকদের হেনস্থার ঘটনায় রাতভর থানায় অবস্থান, আটক ১৭ আন্দোলনকারী
তিন মহিলা সাংবাদিককে হেনস্থা করার ঘটনায় দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্তের জন্য ক্রাইম ব্র্যাঞ্চে পাঠানো হয়েছে। যদিও আন্দোলনকারীদের দাবি, শুধু তদন্তভার বদল করলেই হবে না, তাঁদের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করতে হবে। সেই FIR করার দাবিতেই রবিবার সকাল থেকে শুরু হয় প্রতিবাদ কর্মসূচি। গোটা রাত থানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। এমনকী সোমবার সকালেও তাঁরা পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করে অভিযোগের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। অভিযোগকারীদের মধ্যে এক মহিলা সাংবাদিকও ছিলেন। এর পরেই পুলিশ ১৭ জনকে আটক করে। তাঁদের বাসে করে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়।