রবিবার নয়াগ্রামের বেনাছুই এলাকায় দুর্গাপুজো উপলক্ষে স্থানীয় দুঃস্থদের হাতে নতুন পোশাক তুলে দিল একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্য কমলেন্দু ঘোষ, সুমিত নায়েক, নয়ন পাত্র, কৌস্তুভ ঘোষ, বুদ্ধদেব মিশ্রদের কথায়, ‘পুজোর আনন্দ ভাগ করে নেওয়া-ই আমাদের উদ্দেশ্য।’