‘নাগরিকরা ভোটাধিকারহীন হলে সেই প্রক্রিয়া স্বেচ্ছাচারী’, বড় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির - 24 Ghanta Bangla News
Home

‘নাগরিকরা ভোটাধিকারহীন হলে সেই প্রক্রিয়া স্বেচ্ছাচারী’, বড় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির

Spread the love

লক্ষ লক্ষ ভারতীয় ভোটারকে তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ বানিয়ে দেওয়ার বিরোধিতা করেন তিনি। তাঁর মতে, সংবিধানের কাঠামো অনুযায়ী এমন পরিস্থিতি তৈরি করা যায় না, যেখানে একই দেশের নাগরিকদের একাংশ ভোট দিতে পারবেন এবং অন্য একাংশ নাগরিক হয়েও ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত থাকবেন।

উল্লেখ্য, ‘ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি একাধিক রাজ্যে SIR চলাকালীন একাধিক বিষয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী আপত্তি তুলে চিঠি দিয়েছিলেন। তাঁদের অনুমতি ছাড়াই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়— এমন তথ্য তুলে ধরা হয় সেই রিপোর্টে। যদিও, নির্বাচন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, SIR সংক্রান্ত বিষয়ে সব সিদ্ধান্ত সর্বসম্মত ভাবে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *