ইউক্রেনে ভারতীয় ফার্মা কোম্পানির গোডাউনে ড্রোন হামলা রাশিয়ার, মৃত ১, আহত একাধিক
অন্য দিকে, কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। তারা জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় সামরিক পরিকাঠামো, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা এবং সংশ্লিষ্ট পরিকাঠামো লক্ষ্য করে হামলা আরও জোরদার করা হবে। পাল্টা তাল ঠুকেছেন জ়েলেনস্কিও। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাশিয়ার নতুন করে বিমান হামলার জবাবে রুশ তেল শোধনাগারগুলিতে হামলা আরও বাড়াবে ইউক্রেন। তবে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে কোনও হামলা চালানো হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।