বাংলাদেশে ইলিশের জন্য হাহাকার, পাঁচ বছরে ব্যাপক কমেছে উৎপাদন, কেন জানেন? - 24 Ghanta Bangla News
Home

বাংলাদেশে ইলিশের জন্য হাহাকার, পাঁচ বছরে ব্যাপক কমেছে উৎপাদন, কেন জানেন?

Spread the love

নিষেধাজ্ঞার মধ্যেও শিকার

ইলিশের প্রজননের জন্য বছরের একটা নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু তার পরেও যে কে সেই। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র, চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদের মতে, ‘ইলিশের উৎপাদন সবচেয়ে বেশি কমেছে গত দু’বছরে।’

তিনি জানাচ্ছেন, ইলিশ বাঁচাতে দরকার তথ্যও। সেই তথ্যের খোঁজেই চলছে বিশেষ গবেষণা। প্রকল্পের নাম—‘পপুলেশন ডিনামিক্স অ্যান্ড স্টক অ্যাসেসমেন্ট অব টেনুআলুছা ইলিশা ইন বাংলাদেশ’। কোন এলাকায় কত ইলিশ? কোন আকারের ইলিশ বেশি? কোন বয়সে মাছ ধরা নিরাপদ? কতটা ইলিশ ধরলে তার বংশবিস্তার ক্ষতিগ্রস্ত হবে না? খোঁজা হচ্ছে সেই উত্তর।

এখন ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ ধরা নিষিদ্ধ। ভবিষ্যতে এই মাপ বদলানো প্রয়োজন কি না, গবেষণার ফলের ভিত্তিতে সরকারকে জানানো হবে। অর্থাৎ, লক্ষ্য শুধু আজকের বাজারে ইলিশ রাখা নয়। আগামী দিনে নদীতেও যাতে ইলিশ থাকে, তার ব্যবস্থা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *