খড়্গপুরে পুরসভার বোর্ডও দখল করবে বিজেপি, দিলীপ ঘোষ। - 24 Ghanta Bangla News
Home

খড়্গপুরে পুরসভার বোর্ডও দখল করবে বিজেপি, দিলীপ ঘোষ।

Spread the love

ইতিমধ্যেই খড়্গপুরে তোলাবাজি, মাফিয়ারাজ, গুন্ডাগিরি ও মাদক কারবার বন্ধ হয়ে গিয়েছে বলেও দাবি করেন দিলীপ। তাঁর দাবি, ভয়ে মাফিয়ারা এখন খড়্গপুর ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, ‘মাফিয়ারাজ চালাতে এলে পুলিশের গুলিও দেখতে হবে।’ খড়্গপুরে নিজেদের সংগঠন শক্তিশালী করার দিকেও জোর দেন তিনি। এখন থেকেই যাতে প্রতিটি বুথের কার্যকর্তারা মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান তা–ও জানান তিনি। কোন বুথে বিজেপি কম ভোট পেয়েছে, কেন পেয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়ে দিলীপ বলেন, ‘সাধারণ মানুষ তাঁদের অভাব অভিযোগ পার্টি অফিসে এসে জানাবেন। আমরা সমাধান করব। প্রত্যেক বুথে বুথে পার্টির সংগঠন চাই। আগে ভোট লুট হয়েছিল। বিগত নির্বাচনে কোথায় কত ভোট পেয়েছি, কেন কম পেয়েছি, তা খতিয়ে দেখতে হবে। বাড়ি বাড়ি যেতে হবে। পার্টিকে শক্তিশালী করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *