SRFTI-এর গেট ভাঙার চেষ্টা, ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’-র বিক্ষোভ
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। গত রবিবার ABGP নামে একটি সংগঠনের অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল এসআরএফটিআইতে। সেই ঘটনার প্রতিবাদেই এ দিন এসআরএফটিআইয়ের সামনে ‘বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন প্রতিবাদ দেখায়। জোরপূর্বক এসআরএফটিআইয়ের গেট ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ।