‘৫০০ টাকার তেল কিনলেই ক্রেডিট কার্ড চালু’, গ্রাহকের লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন ব্যাঙ্ককর্মী
কার্ড হাতে পাওয়ার পরে সালেয়াকে জানান তিনি। অভিযোগ, এর পর তাঁকে ব্যাঙ্কে ডেকে পাঠানো হয়। বলা হয়, পেট্রল পাম্পে ৫০০ টাকার তেল কিনলেই ক্রেডিট কার্ডটি সক্রিয় হয়ে যাবে। বসন্তের অভিযোগ, তিনি পেট্রল পাম্পে গিয়ে ৫০০ টাকার তেল কেনেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর ক্রেডিট কার্ড থেকে ১ লক্ষ টাকা তুলে নেওয়া হয়। অভিযোগ, বিষয়টি সালেয়াকে জানালে, তিনি নিজে টাকা তোলার কথা স্বীকার করে নেন। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাসও দেন।
এর পর বিভিন্ন সময়ে বসন্তের কাছ থেকে ওটিপি জেনে আরও টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে তাঁর কাছ থেকে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বসন্ত। এর পর সালেয়া তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন বসন্ত।