বিশাল বাজিমাত! পাঞ্জাবকে হারিয়ে শিল্ড ফাইনালে মোহনবাগান
সায়ন সেনগুপ্ত, কলকাতা: পাঞ্জাব এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের (Mohun Bagan)। ভরসার হাত সেই বিশাল কাইথ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেলে কিশোর ভারতী স্টেডিয়ামে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: পাঞ্জাব এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের (Mohun Bagan)। ভরসার হাত সেই বিশাল কাইথ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন বিকেলে কিশোর ভারতী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের প্রথম সেমিফাইনালে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী পাঞ্জাব এফসি। নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য ফলাফল থাকায় স্বাভাবিকভাবেই ম্যাচটা চলে গিয়েছিল অতিরিক্ত সময়ের দিকে।
সেখানে ও নিস্পত্তি ঘটেনি। কাজেই টাইব্রেকারে চলে যায় ম্যাচ। সেখানেই ৪-৩ ব্যবধানে জয় পায় মেরিনার্সরা। তবে এদিন যে খুব একটা সহজ হবে না সবুজ-মেরুন ব্রিগেডের সেটা জানা ছিল সকলের। তাই এদিন প্রথম থেকেই যথেষ্ট শক্তিশালী দল সাজিয়েছিল দুই শিবির। উভয় দলের তরফে আক্রমণে উঠে আসতে দেখা গেলেও গোলের দেখা মেলেনি। তবে বিশাল কাইথ থাকতে মোহনবাগান সুপার জায়ান্টকে আটকে রাখে কে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় সুনিশ্চিত করে গতবারের শিল্ড জয়ীরা।
এবার আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে ইস্টবেঙ্গল দল খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে। শেষ পর্যন্ত ফের ডার্বির মধ্যে দিয়ে শিল্ড ফাইনাল হয় কিনা সেদিকে তাকিয়ে থাকবে প্রত্যেকে।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.