প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন, ধৃত ৩ - 24 Ghanta Bangla News
Home

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবিতে আগুন, ধৃত ৩

Spread the love

গত শুক্রবার বারাসত ১ নম্বর ব্লক অফিসে জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিতে না পেরে বহু মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেখানে হাজির ছিলেন স্থানীয় সিপিএম নেতা হাবিব আলি। অভিযোগ, এলাকার সংখ্যালঘু মহিলাদের গোলমালে জড়াতে উস্কানি দিয়েছিলেন হাবিব। তার পরেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স, ব্যানার ছিড়ে তাতে অগ্নিসংযোগ করা হয়। ছবিতে লাথিও মারা হয়। ভাঙচুর চালানো হয় সরকারি শিবিরে। অভিযোগ, ঘটনাস্থলে থেকে হাবিব আলিও একই কাজ করেছেন। পরবর্তীতে দত্তপুকুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুক্রবার রাতে হাবিব আলি, হাকিমা বিবি এবং জাহাঙ্গির আলিকে পুলিশ গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *