‘নরবলি দিয়ে গুপ্তধন পেয়েছে’, ডাইনি অপবাদে প্রৌঢ়াকে বেদম মারধর, ভাঙচুর বাড়িও
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বানতিয়া গ্রামে একাই থাকেন প্রিয়তমা। স্বামী কাজের সূত্রে ওডিশার বাইরে রয়েছেন। পড়াশোনার জন্য বাইরে থাকেন তাঁর দুই ছেলেও। স্থানীয়দের অভিযোগ, গত মাসে প্রিয়তমা নাকি নিজের বাড়িতে নরবলির আচার-অনুষ্ঠান করেছিলেন। তার পরেই আচমকা তাঁর আর্থিক অবস্থা বদলে যায়। এতেই তিনি গুপ্তধন পেয়েছেন বলে সন্দেহ করতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ।