আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে রোড অবরোধ করে বিক্ষোভ। - 24 Ghanta Bangla News
Home

আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে রোড অবরোধ করে বিক্ষোভ।

Spread the love

আইনজীবীদের অভিযোগ, বারুইপুর আদালতে কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন্তন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি তাঁর উপর হামলা চালানো হয়। এ ছাড়াও, গত ১ অক্টোবর ব্যাঙ্কশাল আদালতে এক ইউটিউবার অভিযুক্তকে আদালতে পেশ করার সময়ে বহিরাগতদের বিরুদ্ধে আইনজীবীদের মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে। মহিলা আইনজীবীরাও হামলা থেকে বাদ যাননি বলে অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও, বাকি অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি বলে দাবি আইনজীবীদের। অবিলম্বে হামলার ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। পাশাপাশি, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘লইয়ার সিকিউরিটি প্রটেকশন অ্যাক্ট’ চালুর দাবিও তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *