শুভেন্দুকে ভালোবেসে বিজেপিতে, পাকাবাড়ির টাকা থেকে বঞ্চিত হালেমা - 24 Ghanta Bangla News
Home

শুভেন্দুকে ভালোবেসে বিজেপিতে, পাকাবাড়ির টাকা থেকে বঞ্চিত হালেমা

Spread the love

নন্দীগ্রাম–১ ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত। সেখানকার প্রায় ৭৫ শতাংশ ভোটারই মুসলিম। ওই পঞ্চায়েতের ধান্যখোলায় বাড়ি বছর ৫৪–এর হালেমার। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বড় ছেলে হারেজ দর্জির কাজ করেন। ছোট ছেলে ফিরোজ দিনমজুর। হালেমার স্বামী আকসার খান কর্মহীন। জীর্ণ মাটির বাড়িতে স্বামী, সন্তান, পুত্রবধূ ও পাঁচ নাতি–নাতনিকে নিয়ে হালেমার সংসার। দেওয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। বাঁশ দিয়ে কোনও রকমে সামাল দিয়েছেন। যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলে ছাউনি দিয়ে জল ঢোকে ঘরে।

হালেমার লেখাপড়া ষষ্ঠ শ্রেণি পর্যন্ত। আপাত ভাবে খুব ‘সাধারণ’ হলেও তিনি রাজনীতি সচেতন মহিলা। নন্দীগ্রাম আন্দোলন–পর্বে শুভেন্দুর সঙ্গে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন। তৃণমূলে থাকাকালীন সক্রিয় কর্মী হিসেবে নিয়মিত মিটিং–মিছিলেও যেতেন। ২০২০–তে শুভেন্দু বিজেপিতে যোগ দিলে হালেমাও তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দেন। এলাকায় বিজেপির মিটিং, মিছিলে যোগ দিতে শুরু করেন। হালেমার অভিযোগ, তৃণমূল জমানায় তাঁর বড় ছেলে হারেজের নামে পাকা বাড়ি বরাদ্দ হয়েছিল। কিন্তু, বিজেপি করার ‘অপরাধে’ তৎকালীন তৃণমূল নেতৃত্ব হারেজের নাম আবাসের তালিকা থেকে বাদ দিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *