মেসি ইভেন্টে ‘প্রতারিত’দের এবার উরুগুয়ে ম্যাচে ফ্রি টিকিট, ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

মেসি ইভেন্টে ‘প্রতারিত’দের এবার উরুগুয়ে ম্যাচে ফ্রি টিকিট, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে ফিফা তালিকায় অনেকটাই তলানিতে রয়েছে ভারত। ক্রিকেট সাফল্যের শিখরে পোঁছানো গেলেও আদৌ কবে ফুটবল বিশ্বকাপ খেলবে ভারতীয় ফুটবল দল সেই উত্তর…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে ফিফা তালিকায় অনেকটাই তলানিতে রয়েছে ভারত। ক্রিকেট সাফল্যের শিখরে পোঁছানো গেলেও আদৌ কবে ফুটবল বিশ্বকাপ খেলবে ভারতীয় ফুটবল দল সেই উত্তর জানা নেই কারুর। কিন্তু তবুও কমে যায়নি ভারতীয়দের ফুটবলপ্রেম। প্রত্যেক বিশ্বকাপে নিজেদের প্রিয় দলকে সমর্থন করতে কোনরকম খামতি রাখেন না ফুটবল অনুরাগীরা। তার উপর যদি শহরে আসে কিংবদন্তী ফুটবল তারকারা, তাহলে তো কথাই নেই। অনায়াসেই সেখানে ভিড় জমাতে পারে হাজার হাজার মানুষ। আগের বছরেই শহরে এসেছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি (Messi Event)।

সাথে দেখা গিয়েছিল লুইস সুয়ারেজের পাশাপাশি রদ্রিগো ডি’পলকে। কাজেই তাদের নিয়ে উন্মাদনা যে চরমে থাকবে সেটাই স্বাভাবিক। সেইমত ‘গোট ইন্ডিয়া ট্যুর’ ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু যুবভারতীর সেদিনের অভিজ্ঞতা খুব একটা মধুর ছিল না আমজনতার। পরবর্তীতে সেই নিয়ে বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়। সময় যত এগিয়েছে বদলেছে গোটা পরিস্থিতি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৩রা অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বুকেই আয়োজিত হয় ভারত বনাম ব্রাজিলের ফিফা ফ্রেন্ডলী ম্যাচ। যেখানে শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়লাভ করে ব্রাজিল। ‌

পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে কার্লো আনচেলত্তির ব্রাজিলের জার্সি তুলে দেওয়ার ছবি নজরকাড়ে সকলের। তবে এসবের মাঝেই যুবভারতী ক্রীড়াঙ্গনে দাঁড়িয়েই বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী গত মেসি ইভেন্টে বঞ্চিত ফুটবলপ্রেমী মানুষদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে আসন্ন ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘ আমি আমার সোশ্যাল প্ল্যাটফর্মে একটা নম্বর দিয়ে দিচ্ছি, আপনারা যারা মেসি ম্যাচ টিকিট কেটে ও মিস করেছিলেন তাদের ৬ তারিখের উরুগুয়ে ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়া হবে।’

আরও বলেন, ‘ যারা অনলাইনে টিকিট কেটেছিলেন তাদের সঙ্গে ও যোগাযোগ করা হবে। তারা ম্যাচের টিকিট পাবেন। তাই আসুন ম্যাচ দেখুন। মেট্রো ও বাস পর্যাপ্ত পরিমাণে থাকবে। তাই বাড়ি ফিরতে অসুবিধা হবে না।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *