কানের যত্নে কী করণীয়? Expert Tips
কান পরিষ্কার করতে কাঠি, কটন বাড বা অন্য কোনও কিছু দিয়ে বারবার খোঁচাখুঁচি করছেন? সাবধান! নিজের মতো করে কান পরিষ্কার করতে গিয়ে অনেক সময় কানের ভিতরে চোট লাগতে পারে বা তৈরি হতে পারে নানা ধরনের সমস্যা। বিশেষ করে শিশুদের কান পরিষ্কারের ক্ষেত্রে কতটা সতর্ক থাকা প্রয়োজন? আর ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে কান পরিষ্কার করার সময় কেন আরও বেশি সাবধানতা জরুরি? কান পরিষ্কার করার সঠিক পদ্ধতি কী? কানের ময়লা কি সবসময় পরিষ্কার করে ফেলা প্রয়োজন? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন ENT বিশেষজ্ঞ সায়ন গঙ্গোপাধ্যায়। কানের যত্ন, পরিষ্কার করার সঠিক নিয়ম এবং প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে জানতে শুনুন ‘সুস্বাস্থ্যের সময়’-এর এই বিশেষ পর্ব।