যৌথ শক্তি প্রদর্শন! তরং শক্তি ২০২৬-এ ভারতের তেজসের সঙ্গে ওড়ল আমেরিকার এফ-৩৫ - 24 Ghanta Bangla News
Home

যৌথ শক্তি প্রদর্শন! তরং শক্তি ২০২৬-এ ভারতের তেজসের সঙ্গে ওড়ল আমেরিকার এফ-৩৫

Spread the love

নয়াদিল্লি: রাজস্থানের যোধপুর এয়ার ফোর্স স্টেশনে আয়োজিত দেশের বৃহত্তম বহুজাতিক সামরিক মহড়া ‘তরং শক্তি ২০২৬’ (Exercise Tarang Shakti 2026)-এর একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ভারতীয়…

নয়াদিল্লি: রাজস্থানের যোধপুর এয়ার ফোর্স স্টেশনে আয়োজিত দেশের বৃহত্তম বহুজাতিক সামরিক মহড়া ‘তরং শক্তি ২০২৬’ (Exercise Tarang Shakti 2026)-এর একটি নতুন ভিডিয়ো প্রকাশ্যে এনেছে ভারতীয় বায়ুসেনা (IAF)। এই ভিডিয়োটিতে ভারত-সহ বিভিন্ন বন্ধুভাবাপন্ন দেশের ফাইটার জেট ও সামরিক বিমানগুলিকে একসঙ্গে সুশৃঙ্খল ছন্দে আকাশে উড়তে দেখা গিয়েছে।

ভিডিয়োটির শুরুতে আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ (F-35) ফাইটার জেটকে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস (LCA Tejas)-এর ঠিক পাশেই উড়তে দেখা যায়। এর পাশাপাশি সু-৩০ এমকেআই (Su-30MKI), সি-১৩৫জে (C-130J) এবং মিগ-২৯ (MiG-29)-এর মতো শক্তিশালী যুদ্ধবিমানগুলির যৌথ মহড়ার দৃশ্যও নজর কেড়েছে।

এছাড়া বিভিন্ন ট্যাকটিক্যাল ফরমেশন, অ্যারোহেড প্যাটার্ন এবং ক্লোজ-আপ ফ্লাইবাইয়ের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলির বিমান চালকদের নিখুঁত সমন্বয় ও দক্ষতার দারুণ প্রদর্শন করা হয়েছে। বিশেষ করে, ফরমেশনে ওড়ার সময় ভারতীয় তেজস যুদ্ধবিমানের ফ্লেয়ার (Defensive Flares) নিক্ষেপ করার মুহূর্তটি ভিডিয়োটির অন্যতম প্রধান আকর্ষণ।

আমেরিকার এফ-৩৫ বিমানের ‘ল্যান্ডমার্ক ডেবিউ’

সামাজিক মাধ্যম এক্স (X)-এ এই ভিডিয়ো শেয়ার করে বায়ুসেনা লিখেছে, “আকাশে ভরসা। ‘তরং শক্তি ২০২৬’ সমস্ত অংশগ্রহণকারী দেশের বিমান ও ক্রু-দের একটি যৌথ ফরমেশনে একত্রিত করেছে, যা পারস্পরিক বিশ্বাস, নির্ভুলতা ও বন্ধুত্বের এক শক্তিশালী নিদর্শন।”

এর আগে গত মঙ্গলবার মার্কিন দূতাবাসও এই মহড়ার একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছিল যে, ভারতের মাটিতে এটিই আমেরিকার এফ-৩৫এ লাইটনিং টু (F-35A Lightning II) যুদ্ধবিমানের প্রথম মহড়া বা ‘ল্যান্ডমার্ক ডেবিউ’। স্টিলথ প্রযুক্তি, উন্নত সেন্সর এবং তথ্য আদানপ্রদানের ক্ষমতাসম্পন্ন এই বিমানগুলির অন্তর্ভুক্তি ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথ মহড়ার পরিসরকে আরও বাড়িয়ে তুলেছে।

উল্লেখ্য, রাজস্থানের যোধপুরে বর্তমানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই মহড়ার দ্বিতীয় সংস্করণ চলছে, যা ভারত ও সহযোগী দেশগুলির যৌথ প্রতিরক্ষা কৌশল এবং অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করছে।

তিরুপতির কাছে কারখানায় বয়লার বিস্ফোরণ, নিহত অন্তত ৫, আহত বহু শ্রমিক

ভারত- চিন যুদ্ধ বিতর্কিত লাদাখের মানচিত্রে ২৮ টি ভৌগোলিক স্থানকে চিহ্নিত করে চিনকে বার্তা ভারতের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *