Indians Stranded in Russia: রাশিয়ায় ভয়ঙ্কর ফাঁদ, ঘুরতে গিয়ে ৭ ভারতীয় যুবককে ধরে-বেঁধে পাঠানো হল ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে! - Bengali News | 7 Indian Men Went as Tourist in Russia, Duped by Russian Army & Sent to Ukraine War, Seeks for Help - 24 Ghanta Bangla News
Home

Indians Stranded in Russia: রাশিয়ায় ভয়ঙ্কর ফাঁদ, ঘুরতে গিয়ে ৭ ভারতীয় যুবককে ধরে-বেঁধে পাঠানো হল ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে! – Bengali News | 7 Indian Men Went as Tourist in Russia, Duped by Russian Army & Sent to Ukraine War, Seeks for Help

Spread the love

রাশিয়ায় আটকে ৭ ভারতীয় যুবক।Image Credit source: Twitter

মস্কো: গিয়েছিলেন ঘুরতে, ধরে-বেঁধে পাঠিয়ে দেওয়া হল যুদ্ধক্ষেত্রে! পুতিনের দেশে ঘুরতে গিয়ে চরম বিপদে এক দল ভারতীয়। অভিযোগ, তাঁদের ভুল বুঝিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয় এবং ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানো হয়েছে। ঘুরতে গিয়ে এমন বিরূপ পরিস্থিতিতে পড়ে, ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করল ওই ভারতীয় যুবকরা।

জানৈ গিয়েছে, পঞ্জাব ও হরিয়ানার একদল যুবক ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করেছে। তাঁদের দাবি, রাশিয়ায় ঘুরতে গিয়ে পুতিনের সেনার ফাঁদে পড়েছেন তাঁরা। ভুল বুঝিয়ে, জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে তাঁদের। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতেও পাঠানো হয়েছে।

এক্স হ্য়ান্ডেলে একটি ভিডিয়োও পোস্ট করেছেন তাঁরা সাহায্য চেয়ে। ভিডিয়োয় দেখা গিয়েছে, মিলিটারি স্টাইলের জ্যাকেট পরা সাতজন যুবক একটি নোংরা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। ১৯ বছর বয়সী হর্ষ নামক এক যুবক গোটা ঘটনাটি বর্ণনা করছে। ওই যুবক জানিয়েছে, হরিয়ানার কার্নালে বাড়ি তাঁর। বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার উদযাপন করতে গত ২৭ ডিসেম্বর রাশিয়ায় আসে তাঁরা। তাঁদের কাছে টুরিস্ট ভিসা ছিল, যা ৯০ দিনের জন্য বৈধ।

যুবকের দাবি, রাশিয়ায় এক ট্রাভেল এজেন্ট তাঁদের পড়শি দেশ বেলারুসে নিয়ে যায়। তাঁরা জানতেন না ওই দেশে যাওয়ার জন্য আলাদা ভিসা লাগে। বেলারুসে পৌঁছনোর পর এজেন্ট আরও টাকা যায়। সেখানেই তাঁদের ফেলে রেখে পালিয়ে যায় ওই এজেন্ট। পুলিশ ওই যুবকদের আটক করে এবং রাশিয়া সরকারের হাতে তুলে দেয়।

অভিযোগ, বেলারুস থেকে রাশিয়ায় ফেরার পর তাঁদের দিয়ে কিছু কাগজে সই করানো হয়েছিল। এখন তাঁদের বলা হচ্ছে, তাঁরা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে তাঁদের। বর্তমানে তাঁরা দোনেস্ক অঞ্চলে রয়েছে বলেই জানা গিয়েছে।

হর্ষের পরিবারের তরফে জানানো হয়েছে, ওই যুবক বিদেশে চাকরির খোঁজ করছিল। ভায়া রাশিয়া হয়েই তাঁকে পছন্দসই দেশে যেতে বলা হয়েছিল। হর্ষের মা বলেন, “আমার ছেলে গত ২৩ ডিসেম্বর বিদেশে যায় চাকরির খোঁজে। ওকে রাশিয়ায় আটক করা হয় এবং পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। ও আমাদের বলেছে যে রাশিয়ার সেনারা ১০ বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে। আমি সরকারের কাছে আবেদন করছি, আমার ছেলেকে যেন সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা হয়।”

গুরপ্রীত সিং নামক আরেক যুবকের পরিবারের তরফেও দাবি করা হয়েছে যে জেলে পাঠানোর ভয় দেখিয়ে তাদের কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। বেলারুস ভাষায় লেখা থাকায়, তাঁরা কিছু বুঝতেও পারেনি।

প্রসঙ্গত, এই সাতজনই নয়, রাশিয়ায় আনুমানিক ২৪ জন এভাবেই আটকে রয়েছেন। তাদের জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে অভিযোগ। গত সপ্তাহেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, আটকে থাকা ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। ইউসুফ কুমার নামক জম্মু-কাশ্মীরের এক যুবককেও একইভাবে সেনায় যোগ দেওয়ানো হয়েছে। বাহিনীতে যোগ দেওয়ার দিন কয়েকের মধ্যেই তাঁর পায়ে গুলিও লাগে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *