ফ্লাইদুবাই FZ1073-এর মতো হঠাৎ মাঝ আকাশে বিপদে পড়লে কী করবেন? - 24 Ghanta Bangla News
Home

ফ্লাইদুবাই FZ1073-এর মতো হঠাৎ মাঝ আকাশে বিপদে পড়লে কী করবেন?

Spread the love

Flydubai flight in sky
ফ্লাইদুবাই ফ্লাইট

বিমানে বসে হঠাৎ অস্বাভাবিক শব্দ, প্রচণ্ড ঝাঁকুনি, দ্রুত নেমে যাওয়ার অনুভূতি কিংবা কেবিন ক্রুদের তৎপরতা—এমন পরিস্থিতিতে আপনি যদি ফ্লাইটের ভিতরে থাকেন, তবে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে ওঠে। অনেকেই এমন অবস্থায় প্যানিকে বিভ্রান্ত হয়ে যান ।

smit macchar in view and background the flight dubai aircraft landing
ক্যাপ্টেন স্মিত মচ্ছর

মঙ্গলবার রাতেও খানিকটা এমনই ঘটে দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইট। যেখানে কম্যান্ডার ছিলেন স্মিত মচ্ছর ও ওমানি কো–পাইলট। তবে মাঝ আকাশে ককপিটে আচমকাই সেই কো–পাইলট স্মিতকে আক্রমণ করেন। তারপরই ফ্লাইট নিয়ন্ত্রণ হারিয়ে নীচের দিকে নামতে থাকে। যদিও আহত অবস্থাতেও স্মিত মচ্ছরের সাহসিকতায় ও যাত্রীদের তৎপরতায় প্রাণ বাঁচে ওই ফ্লাইটের ১৮০ জন।

passengers are setting in plane and crew demonstrated the rule
বিপদে পড়লে কী করবেন?

ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটের এই ঘটনা খুবই বিরল। কিন্তু কয়েকটি সহজ নিয়ম জানা থাকলে জরুরি মুহূর্তে যাত্রীরা কী করবেন, আর কী করবেন না, তার সিদ্ধান্ত সহজেই নেওয়া যায়।

air hostases demonstrated the safty guideline to panic passengers
চিৎকার বা হুড়োহুড়ি নয়

বিপদ বুঝলেই প্রথম কাজ কী হবে?

বিপদ বুঝতে পারলে অনেকেই চিৎকার বা হুড়োহুড়ি করতে থাকেন। প্যানিক করে বিভ্রান্ত হয়ে পড়েন। এমন অবস্থায় ভয় না পেয়ে কেবিন ক্রুদের নির্দেশ মেনে চলুন। কারণ বিমানকর্মীরা জরুরি পরিস্থিতির জন্য প্রশিক্ষিত থাকেন।

passenger wearing seat belt
সিটবেল্ট কী ভাবে পরবেন?

সিটবেল্ট খুলবেন না

ফ্লাইট স্বাভাবিক ভাবে উড়লেও সিটে বসে থাকলে সিটবেল্ট বাঁধা রাখা নিরাপদ। তবে হঠাৎ ফ্লাইট নীচে নামলে বা তীব্র ঝাঁকুনি হলে বা টারব্যুলেন্স হলে সিটবেল্ট শরীরকে সিটের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে।

dont rush the cockpit crew try to understand the rule to passengers
ককপিটের দিকে ছুটবেন না

ককপিটের দিকে ছুটবেন না

ককপিটে কোনও সমস্যা হয়েছে মনে হলেও নিজের সিদ্ধান্তে সেখানে যাওয়ার চেষ্টা করবেন না। কেবিন ক্রুদের নির্দেশের অপেক্ষা করুন। প্রয়োজন হলে তাঁরাই যাত্রীদের নির্দিষ্ট ভাবে কী করতে হবে জানাবেন।

crew see the exit gate of flight
আগে থেকে জানুন এক্সিট ডোর কোথায়?

জরুরি দরজা কোথায়, দেখে রাখুন

ফ্লাইট ছাড়ার আগে যে সেফটি ডেমোনস্ট্রেশন দেখানো হয়, সেটি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। নিজের সিট থেকে সামনের ও পিছনের জরুরি দরজার অবস্থান দেখে রাখুন। কারণ, ধোঁয়া বা অন্ধকারে সামনের দরজাটি দেখা নাও যেতে পারে। তাই আগে থেকে ইমার্জেন্সি দরজার অবস্থান কোথায়, তা অবশ্যই দেখে রাখুন।

crew wearing oxygen musk
অক্সিজেন মাস্ক পরার নিয়ম

অক্সিজেন মাস্ক পরার নিয়ম

ফ্লাইটের কোনও সমস্যা হলে বা কেবিনের চাপ কমে গেলে অক্সিজেন মাস্ক নেমে আসতে পারে। তখন অবশ্যই আগে নিজের মাস্কটি ঠিক ভাবে পরুন, তার পরে আপনার শিশু বা অন্য কাউকে সাহায্য করুন।

crew demonstrated the safety rule in flight
সেফটি কার্ডের নির্দেশ

জরুরি অবতরণের সময়ে সেফটি কার্ডের নির্দেশ মানুন

জরুরি অবতরণের আগে ক্রু যে ‘brace position’ বা শরীরের নির্দিষ্ট ভঙ্গি নিতে বলবেন, সেটিই অনুসরণ করুন। প্রতিটি ফ্লাইটের ধরন অনুযায়ী সেই নির্দেশ আলাদা হতে পারে, তাই সেফটি কার্ডটি গুরুত্বপূর্ণ।

crew wearing safety jacket in aircraft
Evacuation হলে কী করবেন?

Evacuation হলে দ্রুত বেরিয়ে যান

এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। ফ্লাইট থেকে দ্রুত বের হতে বলা হলে লাগেজ, ব্যাগ, ফোন—কিছুই নিতে যাবেন না। ব্যাগ নিতে গেলে কয়েক সেকেন্ডের দেরিও অন্য যাত্রীদের বেরোনোর পথে বাধা তৈরি হতে পারে এবং evacuation slide-ও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বাইরে বেরোনোর নির্দেশ পেলে দ্রুত বেরিয়ে যান।

crew prohibit passenger to take photo
ছবি তোলায় বাধা

ছবি বা ভিডিয়ো করতে যাবেন না

বিপদের মুহূর্তে অনেকেই মোবাইল বের করে ভিডিয়ো করতে থাকেন বা প্যানিক হয়ে অনেক সময়ে বাড়ির লোককে ভিডিয়ো কল করেন, ছবি তোলেন। এটি না করাই ভালো। সেই সময়ে ক্রুদের নির্দেশ শুনুন এবং দ্রুত নিরাপদ জায়গায় যান। কোনও এয়ারলাইন্স সংস্থাই evacuation-এর সময়ে ছবি বা ভিডিয়ো না করার পরামর্শ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *