হরমুজ়ে ফের তেলের ট্যাঙ্কারে হামলা - 24 Ghanta Bangla News
Home

হরমুজ়ে ফের তেলের ট্যাঙ্কারে হামলা

Spread the love

হরমুজ় প্রণালীতে ফের তেলবাহী ট্যাঙ্কারে হামলা। কুয়েতের পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে আছড়ে পড়ে মিসাইল। এর ফলে আগুন ধরে যায় ট্যাঙ্কারে। ওই ট্যাঙ্কারে ছিলেন পাঁচ ভারতীয় নাবিক। ভারতীয় দূতাবাসের তৎপরতায় ওমানি কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের জাহাজ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় ওই ট্যাঙ্কারে বিধ্বংসী আগুন ধরে যায় বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে। শুক্রবার উদ্ধারকাজে সহযোগিতার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *