পুজোর পাহাড় ভ্রমণে সঙ্গী প্রোটিন বার, কেনার আগে কী কী দেখে নেওয়া জরুরি? - 24 Ghanta Bangla News
Home

পুজোর পাহাড় ভ্রমণে সঙ্গী প্রোটিন বার, কেনার আগে কী কী দেখে নেওয়া জরুরি?

Spread the love

প্রোটিন বার কোনও খাবারের বিকল্প নয়। তবে হালকা খিদের মুখে প্রোটিন বার খাওয়া যায়। শুধু পরিমাণ ও গুণমান যাচাই করে খেলেই হবে। তাই প্রোটিন বার কেনার সময়ে কয়েকটি বিষয় যাচাই করে নিন।

১) প্রোটিন বারে ১০-১৫ গ্রাম প্রোটিন আছে, কি না দেখে নিন।

২) প্রোটিন বারে কী কী উপাদান আছে, দেখে নিন। ফাইবার, ফ্যাট, ক্যালোরি, শর্করা, কার্বস, সোডিয়াম, প্রিজ়ারভেটিস সব কিছু দেখে নেবেন। 

৩) প্রোটিন বারে ৫ গ্রামের বেশি চিনি থাকলে সেটা এড়িয়ে চলুন। এ ছাড়া কৃত্রিম শর্করা থাকলে সেটা না খাওয়াই ভালো।

৪) প্রোটিনে বারে ৩-৪ গ্রাম ফাইবার আছে কি না, সেটাও যাচাই করতে হবে।

৫) বিভিন্ন ধরনের বাদাম ও বীজ রয়েছে, এমন প্রোটিনে বার বেছে নিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *