স্ট্রেস, নেশা, আত্মহত্যার চিন্তা, ন্যাশনাল টাস্ক ফোর্সের সমীক্ষা বাড়াল উদ্বেগ - 24 Ghanta Bangla News
Home

স্ট্রেস, নেশা, আত্মহত্যার চিন্তা, ন্যাশনাল টাস্ক ফোর্সের সমীক্ষা বাড়াল উদ্বেগ

Spread the love

এই সময়, নয়াদিল্লি: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পড়ুয়াদের অন্তত ৯ শতাংশ মাঝেমধ্যেই আত্মহত্যার কথা ভাবেন, ৩৪ শতাংশ পড়ুয়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের মানিয়ে নিতেই পারেন না— সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্স (এনটিএফ)-এর সর্বভারতীয় সমীক্ষায় উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য৷ বিভিন্ন রাজ্যের ২ লক্ষ ৪৩ হাজার পড়ুয়ার সঙ্গে কথা বলে সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে এনটিএফ৷ তাতে অংশগ্রহণকারী ৩৪ শতাংশ পড়ুয়া মনে করেন, অবিলম্বে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হলে ভালো হয়৷ পেশাদার মনোবিদদের তত্ত্বাবধানে কাউন্সেলিং চালু হলে তাঁরা নিজেদের সমস্যার কথা খোলাখুলি আলোচনা করতে পারবেন। আইআইটি–র মতো দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাড়তে থাকা আত্মহত্যার ঘটনায় রাশ টানার লক্ষ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয়েছিল ন্যাশনাল টাস্ক ফোর্স৷ এর প্রধান শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি এস রবীন্দ্র ভাট৷ শীর্ষ আদালতে পেশ করা সরকারি হিসেবে জানানো হয়েছিল ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে সারা দেশে মোট ১,১৫,৮৫০ জন মেধাবী পড়ুয়া আত্মহত্যা করেছেন৷ গত পাঁচ বছরে দেশের বিভিন্ন আইআইটিতে আত্মহত্যার ঘটনা ঘটেছে ৬৭টি৷ ২০২৪ সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়া–আত্মহত্যার ঘটনা ঘটেছিল ১৪,৪৮৮টি৷ সূত্রের খবর, চলতি মাসেই সুপ্রিম কোর্টে জমা হবে এনটিএফ-র এই সমীক্ষা রিপোর্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *