সকালে তীব্র কম্পনে কেঁপে উঠল মহারাষ্ট্রের হিঙ্গোলি, রিখটার স্কেলে তীব্রতা ৪.৫ - 24 Ghanta Bangla News
Home

সকালে তীব্র কম্পনে কেঁপে উঠল মহারাষ্ট্রের হিঙ্গোলি, রিখটার স্কেলে তীব্রতা ৪.৫

Spread the love

মুম্বই: ছুটির সকালে হদিশ মিলল কম্পনের। মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের হিঙ্গোলি (Hingoli) জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে জানা গিয়েছে,…

মুম্বই: ছুটির সকালে হদিশ মিলল কম্পনের। মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের হিঙ্গোলি (Hingoli) জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হওয়া এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৪.৫ রেকর্ড করা হয়েছে। হঠাৎ এই কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেককেই ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

সিসমোলজি বিভাগ সূত্রে খবর, এদিন সকাল ৯টা বেজে ৪৩ মিনিট ৩০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে, যার ফলে কম্পনের তীব্রতা বেশ ভালোভাবেই টের পাওয়া গিয়েছে। এনসিএস-এর প্রাথমিক তথ্যানুযায়ী, এই ভূমিকম্পের ভৌগোলিক অবস্থান ছিল ১৯.৫৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৭.২২৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

বিশেষজ্ঞদের মতে, উপকেন্দ্র ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থাকায় কম্পনের ঝাঁকুনি বেশি অনুভূত হয়েছে। তবে এই আকস্মিক ভূকম্পনে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এবং কোথাও কোনো বিপত্তি ঘটেছে কি না, তা জানতে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

এবার রাতেও নিস্তার নেই জঙ্গিদের! মেশিনগানের জন্য থার্মাল নাইট ভিশনের আবেদন ভারতীয় সেনার

ডিসেম্বরের মধ্যেই বন্ধ হতে চলেছে গাড়ি থামিয়ে টোল দেওয়ার পালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *