বান্ধবী কথা বলা বন্ধ করে দেওয়ায় বাবাকে অপহরণ যুবকের, যা তা কাণ্ড…
NDTV-র প্রতিবেদন অনুযায়ী, গত ১ অক্টোবরের ঘটনা। ঋষভ নাহাতা দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতে যান। তখন ওই ব্যবসায়ীর মেয়ে বাড়িতে ছিলেন না। অভিযোগ, ঋষভ ওই ব্যবসায়ীকে প্রেমিকার বিষয়ে সবটা জানান। বান্ধবী যে কথা বলছেন না, তা-ও বলেন। একটা সময়ের পরে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। অভিযোগ, তিনজন মিলে ব্যবসায়ীর সামনে বন্দুক উঁচিয়ে ধরেন এবং ব্যবসায়ীকে অপহরণ করেন।