দুই অ্যান্টিবায়োটিকের ভেট–ব্যবহার বন্ধ, প্রস্তাব কেন্দ্রের
কার্বক্সিপেনিসিলিন শ্রেণির ওষুধের সঙ্গে মানুষের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের সম্পর্ক রয়েছে। কার্বেনিসিলিন ও টিকারসিলিনের মতো কার্বক্সিপেনিসিলিন ও পিপেরাসিলিন গোত্রের অ্যান্টিবায়োটিকও মানব চিকিৎসায় জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র অ্যান্টিবায়োটিক শ্রেণিবিন্যাসেই এ কথা জানানো হয়েছে। ফসফোমাইসিন একেবারে ‘শেষ অস্ত্র’ হিসেবে মানুষের কিছু গুরুতর ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। কেন্দ্রের প্রস্তাব কার্যকর হলে দীর্ঘমেয়াদে অ্যান্টিবায়োটিক রেজ়িস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরির সুযোগ কমে মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখার সম্ভাবনা বাড়বে।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, এর চ্যালেঞ্জও রয়েছে। পশু-পাখির চিকিৎসায় নিরাপদ বিকল্প যাতে সহজেই পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। রোগ নির্ণয়, ভেট চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার ও অ্যান্টিবায়োটিকের নজরদারিও জোরদার করা দরকার। না হলে সংক্রমিত পশু-পাখির চিকিৎসা ও উৎপাদনশীলতায় প্রভাব পড়তে পারে।