এশিয়াড কুস্তিতে শেষ মিনিটে কামব্যাকে সোনা আমনের, ব্রোঞ্জে শেষ করলেন দীপক - 24 Ghanta Bangla News
Home

এশিয়াড কুস্তিতে শেষ মিনিটে কামব্যাকে সোনা আমনের, ব্রোঞ্জে শেষ করলেন দীপক

Spread the love

এগিয়ে থেকে পিছিয়ে পড়া, এর পর ফের কামব্যাক

আমনের সোনার লড়াই শুরু থেকেই ছিল চরম নাটকে ভরা। প্রথম পর্বে দুই কুস্তিগীরই একে অপরকে মেপে নিচ্ছিলেন, যার ফলে আক্রমণের থেকে ডিফেন্সের লড়াই বেশি দেখা যাচ্ছিল। তবে প্রাথমিক অচলাবস্থা ভেঙে প্রথম পয়েন্ট আদায় করে নেন আমনই। এর পরই ইনজুরি টাইমের বিরতিকে কাজে লাগিয়ে আগ্রাসী আক্রমণ শানিয়ে তিনি নিমেষেই ৬-১ পয়েন্টের বড় লিড গড়ে তোলেন। কিন্তু উত্তর কোরিয়ার হান চং সং সহজে হাল ছাড়ার পাত্র ছিলেন না। দ্বিতীয়বার মেডিকেল ব্রেকের পর সম্পূর্ণ ভিন্ন ট্যাকটিক্সে ফিরে আসেন তিনি। আমনের অসতর্কতার সুযোগ নিয়ে তাঁকে চেপে ধরে উপর্যুপরি পিন করে পয়েন্ট তুলে নেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজের দিকে ঘুরিয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *