‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-কে শুভেচ্ছা অমিতাভ বচ্চনের
দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বহুপ্রতীক্ষিত বাংলা সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ‘পথের দাবী’-র ১০০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত এই ছবি ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। ছবির অফিশিয়াল ট্রেলার প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।