শুধু সোশ্যাল মিডিয়ার চ্যাটে প্রমাণ হয় না স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছেন, খোরপোশ মামলায় বলল উচ্চ আদালত - 24 Ghanta Bangla News
Home

শুধু সোশ্যাল মিডিয়ার চ্যাটে প্রমাণ হয় না স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছেন, খোরপোশ মামলায় বলল উচ্চ আদালত

Spread the love

শুধু সোশ্যাল মিডিয়ায় চ্যাট দেখিয়েই দাবি করা যায় না যে, স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এ রকম অভিযোগ তখনই প্রমাণ করা সম্ভব, যদি স্ত্রী অন্য কারও সঙ্গে থাকা শুরু করেন এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। ভরণপোষণের একটি মামলায় এ কথা বলল এলাহাবাদ হাইকোর্ট।

পারিবারিক আদালত স্ত্রীকে খোরপোশ দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বামী। তাঁর অভিযোগ, স্ত্রী এক আইনজীবীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। প্রমাণ হিসেবে ইনস্টাগ্রাম চ্যাটে স্ত্রী এবং সেই আইনজীবীর কথোপকথনের স্ক্রিনশটও আদালতে জমা দেন স্বামী। তা দেখিয়ে তাঁর দাবি, এ ক্ষেত্রে স্ত্রীর খোরপোশ পাওয়া উচিত নয়।

যদিও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি জয়কৃষ্ণ উপাধ্যায় এই দাবি মানতে চাননি। স্বামীর আর্জি খারিজ করে তিনি নিম্ন আদালতের নির্দেশই বহাল রেখেছেন। বিচারপতির পর্যবেক্ষণ, স্বামীকে প্রমাণ করতে হবে, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরেই বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিনশট তার উপযুক্ত প্রমাণ হতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *