মন্দারমণিতে সমুদ্রস্নানে কড়া নিষেধাজ্ঞা, তৈরি ‘রেড জ়োন’
মন্দারমণি বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? সমুদ্রে নামার আগে জেনে নিন জেলা পুলিশের জারি করা নির্দেশিকা। সাম্প্রতিক সময়ে সমুদ্রে স্নান করতে নেমে একাধিক দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনার পর পর্যটকদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। বিপজ্জনক এলাকা চিহ্নিত করে মন্দারমণির ৩ নম্বর ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বাঁশ দিয়ে ঘিরে তৈরি করা হয়েছে বিশেষ ‘রেড জ়োন’। নিষেধাজ্ঞা বোঝাতে লাগানো হয়েছে লাল কাপড়। পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং এবং বিভিন্ন ঘাটে লাগানো হয়েছে সতর্কতামূলক বোর্ড। মন্দারমণিতে বেড়াতে গেলে কী কী নিয়ম মানতে হবে? কোথায় সমুদ্রে নামা নিষিদ্ধ? বিস্তারিত জানতে দেখুন এই সময়ের প্রতিবেদন।