ভারত ম্যাচের আগে কলকাতায় মার্কুইনোস ও আনচেলত্তির বড় বার্তা - 24 Ghanta Bangla News
Home

ভারত ম্যাচের আগে কলকাতায় মার্কুইনোস ও আনচেলত্তির বড় বার্তা

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলীতে নামবে ব্রাজিল দল (India Vs Brazil )। এখন সেদিকেই নজর রয়েছে বাংলার সকল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলীতে নামবে ব্রাজিল দল (India Vs Brazil )। এখন সেদিকেই নজর রয়েছে বাংলার সকল ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, গতকাল রাতে শহরে পা রেখেছে ব্রাজিলিয়ান দল।

তারপর আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনোস। যেখানে প্রথমেই ভারতীয়দের আপ্যায়ন নিয়ে যথেষ্ট প্রশংসা করতে শোনা যায় এই ব্রাজিলিয়ান তারকাকে। তিনি বলেন, ‘ কলকাতায় এসে আমি প্রচন্ড আনন্দিত। এই ম্যাচটির অপেক্ষায় আছি। ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে আমরা সেরাটা দিতে চাই।’

পাশাপাশি আরও বলেন, ‘ এটাই আমার প্রথম ভারতে আসা। বলতে গেলে যথেষ্ট উপভোগ করছি। প্রথমবার এসে যে যত্ন পেয়েছি তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।’ পাশাপাশি ব্রাজিল হেডকোচ কার্লো আনচেলত্তি জানান, ‘ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা আগামীকাল একটা দারুন ম্যাচ সবার সামনে উপস্থাপন করতে পারব।’ পাশাপাশি বিশ্বকাপের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমি গত বছর থেকে দলের দায়িত্ব পেয়েছি। তবে আমাদের যে সমস্যা গুলি দেখা দিয়েছিল সেগুলি খুব তাড়াতাড়ি সমাধান করতে চাই।’

বিশ্বকাপ জেতা একেবারেই সহজ কাজ নয়। বরং সেটা যথেষ্ট কঠিন ব্যাপারটা। এখন ফুটবল অনেকটাই বদলে গিয়েছে। প্রত্যেকেই উন্নতি করছে। গত ২০০২ সাল পর্যন্ত ব্রাজিলের যে প্রতিভাদের দেখা গিয়েছিল সেগুলি এক কথায় অসাধারণ ছিল। তবে এখন ফুটবল অনেক বদলে গিয়েছে,‌ দলগত পারফরম্যান্সের গুরুত্ব এখন অনেক বেশি।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *