পঞ্জাব সীমান্তে বড় সাফল্য! বিএসএফের গুলিতে খতম দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী - 24 Ghanta Bangla News
Home

পঞ্জাব সীমান্তে বড় সাফল্য! বিএসএফের গুলিতে খতম দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী

Spread the love

চণ্ডীগড়: ফের পঞ্জাব সীমান্তে বানচাল হল পাকিস্তানের নাশকতামূলক অনুপ্রবেশের ছক। গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করার সময় বিএসএফের গুলিতে নিকেশ হয়েছে…

চণ্ডীগড়: ফের পঞ্জাব সীমান্তে বানচাল হল পাকিস্তানের নাশকতামূলক অনুপ্রবেশের ছক। গভীর রাতে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করার সময় বিএসএফের গুলিতে নিকেশ হয়েছে দুই পাকিস্তানি নাগরিক। জওয়ানদের গুলিবর্ষণের মুখে পড়ে শেষ পর্যন্ত জীবন বাঁচাতে পালিয়ে পাকিস্তান ভূখণ্ডে ফিরে গেছে অপর এক অনুপ্রবেশকারী।

সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) সূত্রে খবর, মধ্যরাতে তরন তারন জেলার রাজোকে বর্ডার আউটপোস্ট (BoP) এলাকায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের চাট্টানওয়ালে এলাকা থেকে তিন জন সন্দেহভাজন ব্যক্তি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভারতের সীমানায় ঢোকার চেষ্টা করছিল।

কর্তব্যরত জওয়ানদের চোখে পড়তেই তাদের অবিলম্বে থামতে বলা হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয়। কিন্তু জওয়ানদের সেই হুঁশিয়ারি কানে না তুলে অনুপ্রবেশকারীরা ভারতীয় সীমানার দিকে আরও গভীরে এগোতে থাকে।

কড়া পদক্ষেপ জওয়ানদের

পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শেষ পর্যন্ত অস্ত্র প্রয়োগ করতে বাধ্য হন বিএসএফ জওয়ানরা। পালটা গুলিতে ঘটনাস্থলেই দুই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। তবে বাকি একজন অন্ধকার এবং কুয়াশার সুযোগ নিয়ে চম্পট দেয় এবং কোনোভাবে পাকিস্তানের দিকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এই ঘটনার পর থেকে পঞ্জাব সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। জওয়ানদের তৎপরতায় একটি বড়সড় নাশকতার ছক সফলভাবে ভেস্তে দেওয়ায় স্বস্তি মিলেছে সব মহলে।

‘নামেই টাইগার রিজার্ভ ছিল আগের সরকারে’, বক্সায় বাঘিনী ছেড়ে ডুয়ার্সকে সাজানোর বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

২ কিমি এলাকা ‘রেড জোন’ ঘোষণা, পুজোর আগে সমুদ্র স্নানে একাধিক নিষেধাজ্ঞা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *