‘চুরি করার জন্য ভাঙড় কলেজ নয়’, নওশাদকে হুঁশিয়ারি ABVP-র
এই সময়, ভাঙড়: ‘ভাঙড় পৃথিবীর বাইরে নয়। শওকত মোল্লাকে যেমন আপনারা মাছ চোর বলেছেন, এনআইএ অফিসের বাইরে মাছ চোর গান বাজিয়েছিলেন, তেমনই আপনার জন্যও গান বাজবে। আপনাকে যদি চুরি করতে হয় জাঙ্গিপাড়ায় গিয়ে চুরি করুন। চুরি করার জন্য ভাঙড় কলেজকে বেছে নেওয়া যাবে না।’ বৃহস্পতিবার ভাঙড়ে এ ভাবেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আক্রমণ করলেন এবিভিপির নেতারা। এ দিন ভাঙড়ের ডেপুটি কমিশনার অফ পুলিশের অফিসে স্মারকলিপি দিয়ে আইএসএফের স্টুডেন্ট ফ্রন্টকে আক্রমণ করেন বিজেপি নেতারা।