Jio Recharge Offer: ছয় মাসের রিচার্জ বিনামূল্যে, দশ বছর পূর্তিতে দারুণ অফার জিও-র, কীভাবে পাবেন? | Jio 10th Anniversary Offer: Get JioBharat 4G Phone With 6 Months Free Recharge at Rs 1,499 - 24 Ghanta Bangla News
Home

Jio Recharge Offer: ছয় মাসের রিচার্জ বিনামূল্যে, দশ বছর পূর্তিতে দারুণ অফার জিও-র, কীভাবে পাবেন? | Jio 10th Anniversary Offer: Get JioBharat 4G Phone With 6 Months Free Recharge at Rs 1,499

Spread the love

নয়া দিল্লি: গ্রাহকদের জন্য এবার দারুণ অফার নিয়ে এল রিলায়েন্স জিও (Reliance Jio)। সংস্থার দশ বছর পূর্তি উপলক্ষে একাধিক অফার দিচ্ছে সংস্থা। ছয় মাস রিচার্জ (Jio Recharge News) বিনামূল্যে পাবেন গ্রাহকরা। একই সঙ্গে থাকছে বিশেষ ডেটা অফার ও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। এই বিশেষ অফার কীভাবে পাবেন গ্রাহকরা, জেনে নিন

রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে, মাত্র ১,৪৯৯ টাকায় জিও ভারত ৪জি ফোন কিনতে পারবেন। শুধু ফোন নয়, এই দামেই মিলবে ছয় মাসের রিচার্জের সুবিধা। অর্থাৎ ফোন কেনার পর পরবর্তী ছয় মাস আলাদা করে রিচার্জ করতে হবে না গ্রাহকদের। বিশেষ এই অফারে প্রতি মাসে ১৪ জিবি ডেটা পাওয়া যাবে। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা। মূলত এখনও যাঁরা ২জি ফিচার ফোন ব্যবহার করেন, তাঁদের ৪জি পরিষেবায় নিয়ে আসতেই এই অফার চালু করেছে জিও।

মাত্র ২৯৯ টাকায় ৪জি আপগ্রেড

জিও-র তরফে জানানো হয়েছে, একজন ২জি ফিচার ফোন ব্যবহারকারী সাধারণত প্রতি মাসে প্রায় ১৯৯ টাকা খরচ করেন রিচার্জে। সেই হিসাবে ছ’মাসে প্রায় ১,২০০ টাকা খরচ হয়। অন্যদিকে, ১,৪৯৯ টাকায় জিও ভারত ৪জি ফোনের সঙ্গে ছয় মাসের রিচার্জও পাওয়া যাচ্ছে। ফলে সংস্থার হিসাব অনুযায়ী, কার্যত অতিরিক্ত ২৯৯ টাকা খরচ করেই ২জি থেকে ৪জি ফোনে আপগ্রেড করা সম্ভব। তবে ফোন কেনার সময় গ্রাহককে একবারেই ১,৪৯৯ টাকা দিতে হবে।

কী কী সুবিধা রয়েছে জিও ভারত ফোনে?

৪জি ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি জিও ভারত ফোনে একাধিক ডিজিটাল পরিষেবার সুবিধা রয়েছে। জিওটিভি-র মাধ্যমে ৫০০টিরও বেশি চ্যানেল দেখা যাবে। জিও হটস্টার-এ ক্রিকেট, সিনেমা ও অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট দেখার সুযোগও রয়েছে। এছাড়া মিউজিক স্ট্রিমিং এবং জিওপে-র মাধ্যমে ইউপিআই পেমেন্টের সুবিধা পাওয়া যাবে।

জিও ভারত ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে এবং ২০০০mAh ব্যাটারি। তবে সমস্ত জিও ভারত মডেলে এই বিশেষ অফার পাওয়া যাবে না। এওয়ান, বিওয়ান, বিটু,বিথ্রি মডেলের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য।

রিচার্জ নিয়ে TRAI-এর নির্দেশ

মোবাইল রিচার্জ নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে TRAI। যে সমস্ত গ্রাহকের ইন্টারনেটের প্রয়োজন নেই, তাঁদের জন্য শুধুমাত্র ভয়েস কল ও SMS-এর সুবিধাযুক্ত সাশ্রয়ী রিচার্জ প্ল্যান রাখার কথা বলা হয়েছে টেলিকম সংস্থাগুলিকে। পাশাপাশি মাসিক প্ল্যানের ক্ষেত্রে ২৮ দিনের পরিবর্তে সম্পূর্ণ ৩০ দিনের বিকল্প রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *