Annapurna Yojana ফর্ম ফিলআপ করতে সেবা শিবিরে টাকা নেওয়ার অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana ফর্ম ফিলআপ করতে সেবা শিবিরে টাকা নেওয়ার অভিযোগ

Spread the love

সরকারি প্রকল্পের ফর্ম পূরণ করতে টাকা নেওয়ার অভিযোগ:

নদিয়ার চাপড়া বিধানসভা এলাকার ঘটনা। ওই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা-সহ একাধিক সরকারি পরিষেবার জন্য নথিপত্র যাচাই ও আবেদন করার সুযোগ মিলছে। দূর-দূরান্ত থেকে ওই শিবিরে এসেছেন বহু বাসিন্দা। সেখানেই অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, বিডিও অফিসের ভিতরেই চেয়ার পেতে বসে রয়েছেন কয়েকজন ব্যক্তি। সরকারি পরিষেবা পেতে এসে কেন অতিরিক্ত টাকা দিতে হবে তা নিয়েই উঠছে প্রশ্ন। সরকারি অফিস চত্বরেই ‘দালাল চক্র’ সক্রিয় বলে অভিযোগ তোলা হয়েছে ভুক্তভোগীদের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *