Annapurna Scheme Protest | ‘অন্নপূর্ণা’র টাকা নিয়ে সেবা সেতুতে তাণ্ডব, উত্তর-দক্ষিণ দিকে দিকে পথ অবরোধ, ভাঙচুর
সরকারি প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র বকেয়া টাকা এবং আবেদন প্রক্রিয়া ঘিরে রাজ্যর নানা জায়গায় উত্তেজনা। টাকা না পাওয়াকে কেন্দ্র করে তুমুল বিশৃঙ্খলার ছবি উঠে এল সরকারি পরিষেবা শিবির ‘সেবা সেতু’-তে। উত্তর থেকে দক্ষিণ—একাধিক জেলার ‘সেবা সেতু’ শিবিরে বিক্ষোভ, অবরোধ মহিলাদের। ধরা পড়ল ভাঙচুরের ছবিও।