‘৬ অক্টোবর নন্দীগ্রামে বন্ধুত্ব দিবস’, সংখ্যালঘুদের বার্তা, কেন ভবানীপুর ছাড়েননি— জানালেন শুভেন্দু
নন্দীগ্রামে দু’টি ব্লক মিলিয়ে কমবেশি ৩৫ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে। জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্যে সংখ্যালঘু ভোটারদেরও পাশে দাঁড়ানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, ‘সংখ্যালঘু পাঁচটি এলাকার মানুষকে বলছি, ৬ অক্টোবর বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব করবেন তো? অনেকেই সরকারি সুযোগ পেয়েছেন, বাকিরাও পেয়ে যাবেন।’