সোনা জিতে ইতিহাস গড়লেন অঙ্কিতা ভকতরা - 24 Ghanta Bangla News
Home

সোনা জিতে ইতিহাস গড়লেন অঙ্কিতা ভকতরা

Spread the love

এশিয়ান গেমসে লক্ষ্যভেদ বাঙালির। মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস কলকাতার অঙ্কিতা ভকতের। মহিলাদের রিকার্ভ আর্চারি টিমের হয়ে সোনা জিতলেন তিনি। ফাইনালে পাওয়ারহাউস দক্ষিণ কোরিয়াকে ৫-৩-এ হারাল অঙ্কিতা ভকত, কৃতী ও কুমকুম অনিলের টিম ইন্ডিয়া। রিকার্ভ মহিলা দল এর আগে এশিয়ান গেমসে সোনা জিততে পারেনি। হাংঝৌ এশিয়ান গেমসে ব্রোঞ্জ ছিল এই ইভেন্টে ভারতের সেরা ফল। এ বার সেই অপেক্ষার অবসান ঘটাল অঙ্কিতা, কীর্তি ও কুমকুমের ত্রয়ী। ফাইনালে তাঁদের সামনে ছিল দক্ষিণ কোরিয়ার বিশ্বমানের দল। কিন্তু শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারতীয় দল। শেষ পর্যন্ত সোনা জিতে এশিয়ান গেমসে ইতিহাস গড়ল অঙ্কিতা ভকতরা। তবে এখনই কোনও সেলিব্রেশন নয় বলে জানালেন অঙ্কিতা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *