লভলিনার পর পারভিন-অঙ্কুশ, একই দিনে বক্সিংয়ে সোনার হ্যাটট্রিক ভারতের - 24 Ghanta Bangla News
Home

লভলিনার পর পারভিন-অঙ্কুশ, একই দিনে বক্সিংয়ে সোনার হ্যাটট্রিক ভারতের

Spread the love

অতীতের বিরুদ্ধে লড়াই পারভিনের

মহিলাদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে পারভিনের লড়াইটি কেবল প্রতিপক্ষের বিরুদ্ধে ছিল না, ছিল নিজের অতীতের অন্ধকারকে মুছে ফেলার এক মরিয়া সংগ্রাম। চিনা তাইপেইয়ের অভিজ্ঞ বক্সার চেন নিয়েন-চেনের বিরুদ্ধে শুরু থেকেই রক্তক্ষয়ী বিনিময় চলে পাঞ্চের। তিন রাউন্ডের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জাজদের ৩-২ স্প্লিট ডিসিশনে যখন পারভিনের হাত ওপরে তোলা হলো, তখন রিংয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এই সোনার তাৎপর্য পারভিনের কাছে অলিম্পিকের চেয়েও কম নয়। ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেও ডোপিং সংক্রান্ত বিধির মারপ্যাঁচে পদক কেড়ে নেওয়া হয়েছিল তাঁর। নির্বাসনের খাঁড়ায় হাতছাড়া হয়েছিল প্যারিস অলিম্পিকের টিকিটও। দীর্ঘদিন জাতীয় শিবির ও প্রচারের আলোর বাইরে থেকে নিভৃতে ঘাম ঝরিয়েছেন তিনি। সম্প্রতি কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে ২-৩ ফলে একটুর জন্য পদক হাতছাড়া হওয়ার ধাক্কাটাও মনে গেঁথে ছিল। নাগোয়ার এই সোনার পদক যেন সেই সব পুঞ্জীভূত ক্ষোভ আর অপবাদের সবচেয়ে মোক্ষম জবাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *