রেডিয়ো কলার খুলে পড়ল বাঘিনির! আবার বসল বক্সায়
শিলাদিত্য সাহা ও পিনাকী চক্রবর্তী, বক্সা
সব ভালো, যার শেষ ভালো।
আজ, শুক্রবার অন্তত সেই আশা নিয়েই ঘুম থেকে উঠবেন বক্সার বনকর্তারা। কারণ সাত দিনের পরিশ্রমে যে বাঘিনিকে বাগে পাওয়া গেল, ঘুমপাড়ানি গুলিতে আচ্ছন্ন অবস্থায় রেডিয়ো কলার পরানো হলো, সেই কলার যদি কিছুক্ষণের মধ্যেই খুলে পড়ে যায় — তবে এই প্রবাদে ভরসা রাখা ছাড়া উপায় কী!
হ্যাঁ, ঠিকই পড়লেন।