বাগদা ব্লকের তিনটি পঞ্চায়েত বিজেপির দখলে - 24 Ghanta Bangla News
Home

বাগদা ব্লকের তিনটি পঞ্চায়েত বিজেপির দখলে

Spread the love

বাগদা ও গাইঘাটা মিলিয়ে তিনটি পঞ্চায়েত বিজেপির দখলে। বাগদা ব্লকের মালিপোতা এবং বাগদা পঞ্চায়েত-সহ গাইঘাটা ব্লকের ডুমা পঞ্চায়েত দখল করে গেরুয়া শিবির। তিনটি পঞ্চায়েত প্রধানরা পদত্যাগ করার পর এ দিন ভোটাভুটির দিন নির্ধারণ করেছিল প্রশাসন। বিরোধী সদস্যরা উপস্থিত না হওয়ায় বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়। কিন্তু বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদটি তফসিলি উপজাতি সংরক্ষিত। এই ক্যাটাগরির কোন সদস্য না থাকায় প্রধানের পদটি ফাঁকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *