দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত সদাইপুর, পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৬
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার ভুরকুনা গ্রামে। স্থানীয় একটি পুজোকে কেন্দ্র করে সেবাইত ও তাঁর পরিবারের সঙ্গে বিবাদ শুরু হয়। সেখান থেকে বিবাদ পৌঁছয় হাতাহাতিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও বলে অভিযোগ। এমনকী পুলিশ কর্মীকে হেনস্থাও করা হয়। ঘটনায় আহত হন এক ASI-সহ ৪ পুলিশ কর্মী। তাঁদেরকে চিকিৎসার জন্য রাতেই নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।